Dhaka post
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Link Copied!

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর বিদ্যুতের খুঁটি (পোল) থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোররাতে পার্বতীপুর পৌরসভার নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার রেয়াজনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পূর্বে অমল নামে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
​স্থানীয় অধিবাসীরা জানান, ভোররাতে সাইদুর রহমান নেসকোর বিদ্যুতের পোলে উঠে তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর ধারণা, এই চুরির ঘটনায় সাইদুরের সাথে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।
​সংবাদ পেয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।