Dhaka post
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বিজয়নগর থানার এসআই মাহবুব আলম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত।

Link Copied!

বিজয়নগর থানার এসআই মাহবুব আলম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার এসআই (নিরস্ত্র) মাহবুব আলম সেপ্টেম্বর ২০২৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার (এসআই) হিসেবে পুরস্কার পেয়েছেন।
রোববার (৪ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা তার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই মাহবুবকে সেপ্টেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার (এসআই) হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কার গ্রহণের পর এসআই মাহবুব বলেন, এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়; বিজয়নগর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং থানার সকল কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে এসআই মাহবুব পুরস্কৃত হওয়ায় বিজয়নগর থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। থানার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।