Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব বিভাগের র‍্যালি

মোঃ মাহবুবুর রহমান
আগস্ট ১৩, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।

জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, পৃথিবীর যেকোনো পরিবর্তন এবং উত্থান-পতনে যুবকরাই মূল ভূমিকা পালন করে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ উপহার পাবে জাতি। কিন্তু দেশ যেন পুরাতন ধারাতেই চলছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।