Dhaka post
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সাধন কে.জি. ও প্রাথমিক বিদ্যালয়ের ৬৩তম বাৎসরিক উৎসব উপলক্ষে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা
নভেম্বর ২৯, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাধন কে.জি. ও প্রাথমিক বিদ্যালয়ের ৬৩তম বাৎসরিক উৎসব উপলক্ষে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

ঘনশ্যামপুর চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় সাধন কে.জি. ও প্রাথমিক বিদ্যালয়ের ৬৩তম বাৎসরিক উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী (২৭, ২৮ ও ২৯ নভেম্বর) বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার, ২৯ নভেম্বর, উৎসবের শেষ দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

চক্ষু পরীক্ষা শিবিরে মোট ১৪৫ জন তাঁদের চোখ পরীক্ষা করান। তাঁদের মধ্যে ৩২ জনের চোখে ছানি ধরা পড়েছে। তাঁদের পরবর্তী সময়ে মাইক্রো সার্জারির মাধ্যমে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

অন্যদিকে, সরকারি নির্দেশিকা মেনে এই শিবিরে মোট ৫০ জন রক্তদাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। বহু মহিলা ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে আগ্রহ প্রকাশ করলেও নির্ধারিত সীমাবদ্ধতার কারণে সকলের কাছ থেকে রক্ত সংগ্রহ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত বছর এই শিবিরে ১৪০ জন রক্তদান করেছিলেন। পাশাপাশি, বিগত বহু বছর ধরে এই প্রতিষ্ঠান রক্তের প্রয়োজন রয়েছে এমন অসংখ্য মানুষকে রক্তদানের কার্ডের মাধ্যমে সহযোগিতা করে আসছে। এটি প্রতিষ্ঠানের ৩৬তম রক্তদান শিবির।

এই তিন দিনব্যাপী উৎসবকে সফল করে তুলতে প্রতিষ্ঠানের সভাপতি সাহারনবি, সম্পাদক জাকির হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপর্ণা দত্ত বিশেষ ভূমিকা পালন করেন।

প্রতিষ্ঠানের সম্পাদক জাকির হোসেন জানান, বিদ্যালয়ের ৬৩তম বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সকলের আন্তরিক সহযোগিতা, নিরলস প্রচেষ্টা এবং সম্মিলিত উদ্যোগের ফলেই তিন দিনব্যাপী এই উৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ