Dhaka post
ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করতে না পারলে শ্রমিক রা সবসময় শোষণ নির্যাতনে

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়ায় সাধরণ সমাজে শ্রমিক অধিকারের নামে জুলুম নির্যাতন চাঁদা বাজি চলে আসছে। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তো দূরের কথা অসহায় শ্রমিকের পাশে কেউ থাকে না। নৈতিক সংগঠনের অভাবে শ্রমজীবীরা সবসময় তাদের অধিকার থেকে বন্ছিত হয়ে আসছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল শ্রমিক দের বার্গেনিং এজেন্ট হতে চায়। শ্রমিক বান্ধব শ্রমঅর্থনীতির বিকাশ ঘটিয়ে শমের মূল্যায়ন করতে চায়।
কিশোরগঞ্জ জেলা সদরের নগুয়াস্হ আল ফারুক মিলনায়তনে জেলা শ্রমিক কল্যাণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান শ্রমিক আন্দোলনের মাধ্যমে নাগরিক ফ্লাটফরম গড়ে তোলার আহবান জানান।

২৪ অক্টোবর ( শনিবার) দুপুর তিনটায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখা র সভাপতি খালিদ হাসান জুম্মনের সভাপতিত্বে হাবিবুর রহমান হাবিব এর সন্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লস্কর মোঃ তসলিম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃরমজান আলী।বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আজিজুল হক, জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মোঃ নাজমুল হোসেন, শহর আমীর আ ন ম আব্দুল হক, জিয়াউর রহমান, হযরতআলী, আঃরহমান, শাহাদত হোসেন, মোঃ ইয়াছিন, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম প্রমূখ। সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা আনোয়ার শাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।