Dhaka post
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলের কালুর মোড়ে ভেঙে পড়েছে সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ; বড় দুর্ঘটনার আশঙ্কা

সুকুমার রায়
জুলাই ২১, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোল উপজেলার প্রাণকেন্দ্র কালুর মোড়ে হাইওয়েজ বিভাগের আওতাধীন পাকা সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভেঙে খাল-খন্দে পরিণত হয়েছে। ফলে সড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, কাহারোল উপজেলা সদর থেকে জেলা শহর দিনাজপুরে যাতায়াতের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এদিকে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী কাহারোল গরুর হাট প্রতি শনিবার বসে। হাটের দিন জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে শত শত গরুবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন এই সড়ক ব্যবহার করে। ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন সংশ্লিষ্টদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল অবস্থা থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কার উদ্যোগ চোখে পড়েনি। তারা দ্রুত সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, জনস্বার্থে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে হাইওয়েজ বিভাগের উচিত দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।