Dhaka post
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

সুকুমার রায়
জুলাই ২৫, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে শনিবার (২৫ জুলাই) উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এ কর্মসূচির আওতায় মোট ৮০ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৪২ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ৮ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের উন্নয়ন সহায়তা কর্মসূচি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।