Dhaka post
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মনজুরুল ইসলাম

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সরকারপাড়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বলরামপুর সরকারপাড়া মসজিদ কমিটির আয়োজনে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রমে আরও সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।