নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মতিলাল মুর্মু (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি মানবপাচারের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন।
২৯ নভেম্বর রবিবার আনুমানিক বেলা ১১টা ৪০ মিনিটে পোরশা উপজেলার দিয়ারাপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়,
নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২৩০/১৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকা থেকে মতিলালকে আটক করা হয়।
আটক মতিলাল ভারতের মালদাহ জেলার হবিবপুর থানার কাঁঠালবানপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নাইকি মুর্মু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

