Dhaka post
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় মাদক সেবনে ধরা ১০ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
আগস্ট ২২, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্রাহ্মণপাড়া সদরের আব্দুস সালাম (৫০), পূর্বপাড়ার মো. রিপন মিয়া (৪০), দধিখুলার হৃদয় মিয়া (৩০), ছাতিয়ানির মো. ছোটন মিয়া (২৮), মহালক্ষীপাড়ার কাজী নাজমুল হাসান (৩৫), নন্দীপাড়ার মো. রুমান মিয়াজি (২৯), নাইঘরের মো. শহীদ মিয়া (৫০), সিদলাইয়ের মো. জসিম উদ্দিন (৩০), জিরুইনের মো. বাছির বাবুল (৩০) ও নাগাইশের মো. হানিফ মিয়া (২১)।
ভ্রাম্যমাণ আদালত আব্দুস সালাম ও মো. রুমান মিয়াজিকে ছয় মাস করে এবং মো. রিপন মিয়া ও হৃদয় মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। মো. ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে এক মাস করে, মো. শহীদ মিয়া ও মো. জসিম উদ্দিনকে ১০ দিন করে, মো. হানিফ মিয়াকে সাত দিন এবং মো. বাছির বাবুলকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, সাজাপ্রাপ্ত ১০ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।