Dhaka post
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

Link Copied!

কোম্পানীগঞ্জে উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ গেট থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ, সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল ও সদস্য সচিব মো. মেহেদী হাসানসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দলীয় কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস. রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।