কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিরাজপুর ইউনিয়নে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের চাঁড়াভিটি স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে ছাত্রদল, বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মিছিলে উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মহিন উদ্দিন রিসাদ, সভাপতি পদপ্রার্থী জিয়াউল হক ফাহাদ ও নুর হোসেন আলমগীর। এ ছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছিম উদ্দিন পিন্টু, মোজাম্মেল হক ও জহিরুল ইসলাম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জহিরুল ইসলাম মাহিরসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব আহম্মেদ বাচ্চু, কাতার বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশু, ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন চৌধুরী, আবু নাছের, অ্যাডভোকেট মাসুম, স্বপন মেম্বার ও নুরউদ্দিন নুরু উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদল নেতা শহীদ, মুকুল, রাজু ভূঁইয়া, ফয়েজ, রাজু ও মাসুদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল হোসেন, মিন্টু ও ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিল শেষে বক্তব্য দেন সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মহিন উদ্দিন রিসাদ। তিনি উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

