Dhaka post
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে নাগরিক সমাবেশ, প্রধান অতিথি মামুনুল হক

Link Copied!

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বীরগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। এই রায়ের প্রতি শ্রদ্ধা জানানো এবং তা দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব মহলের নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই সমাধান প্রতিষ্ঠা সম্ভব নয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মো. আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ, সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, কাহারোল উপজেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মোস্তাকিম আমীর এবং সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম।

এ সময় খেলাফত মজলিসের বিভিন্ন জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।