Dhaka post
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসের চাপ বাড়ায় নরসিংদীর শিল্পকারখানায় স্বস্তি,পুরোদমে উৎপাদনের আশা

মোঃমামুন মোড়ল
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রায় দুই মাস পর স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে নরসিংদীর শিল্পকারখানাগুলোতে।পাইপলাইনে গ্যাসের চাপ বৃদ্ধিতে শিল্পপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং সিএনজি পাম্প ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।আগামী এক থেকে দুই দিনের মধ্যে জেলাজুড়ে গ্যাস সরবরাহপুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
​জানা যায়, চলতি বছরের ২১ জুলাই কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট দেখা দেয়।সম্প্রতি ক্ষতিগ্রস্ত টার্মিনালটি পুরোপুরি মেরামত শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করায় পরিস্থিতির উন্নতি ঘটতে শুরুকরেছে।
​গ্যাস সরবরাহ বৃদ্ধির ফলে নরসিংদী, মাধবদী ও চাউয়ালের ডাইং, টেক্সটাইল, স্পিনিং এবং সাইজিং মিলগুলোর মন্থর হয়ে পড়া চাকা আবার সচল হচ্ছে।স্থানীয় কারখানা শ্রমিকরা জানান, এতদিন গ্যাস সংকটে উৎপাদন সীমিত থাকায় মালিক ও শ্রমিক উভয়কেই অনিশ্চয়তারমুখে পড়তে হয়েছিল।চাপ বাড়ায় এখন কারখানাগুলো পূর্ণাঙ্গ উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে, যা শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা ও পরিবহন খাতে স্বস্তি ফিরিয়ে আনবে।
​তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, নরসিংদীর ম্যানেজার মো: মাকসুদুর রহমান জানান, পর্যাপ্ত গ্যাসেরচাপ না থাকায় এতদিন ওই অঞ্চলের ডাইং ও টেক্সটাইল খাত মারাত্মক ব্যাহত হচ্ছিল।তবে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস সরবরাহ নিশ্চিত হলেশিল্পকারখানাগুলো আগের মতো পুরোদমে উৎপাদনে ফিরতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।