Dhaka post
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণের বিকল্প নেই: পুলিশ কমিশনার।

মনোয়ারুল ইসলাম ,রংপুর জেলা প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে ১৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রংপুরের আরডিআরএস এর বেগম রোকেয়া অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা বলেন, জাতীয় অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জীবনের প্রতিটি ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত জীবনাচরণ, পারিবারিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা থেকে শুরু করে নিত্যব্যবহার্য পণ্য ও খাদ্যসামগ্রীর মান নিশ্চিত করা সর্বক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির সীমিত মজুত ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে নবায়নযোগ্য জ্বালানির উৎস অনুসন্ধান ও ব্যবহার বাড়াতে হবে। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব।

মানসম্মত পণ্য উৎপাদন ও ভোক্তা অধিকার সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কার্যক্রমের প্রশংসা করে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিশ্ব মান দিবসের মূল প্রতিপাদ্যকে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে ধারণ করে মানসম্মত, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।