Dhaka post
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোঃ নুরুল ইসলাম
আগস্ট ৩০, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোঃ নুরুল ইসলাম

নওগাঁর ধামইরহাটে আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে আগষ্ট সকাল ১১টা ৪০ মিনিটে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইন শৃংখলা মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা শারমিন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা অপরাধ দমন,মাদক,বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিত ভাবে কাজ করার উপর গুরুত্বরোপ করা হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভুমি) সাজ্জাদ পারভেজ, স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফ হাসান, অফিসার ইনচার্জ মিন্টু রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, এজিএম আলমগীর হোসেন , সমাজ সেবা কর্মকর্তা এনামুল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামা মাহমুদা, বস্তাবর বিজিবি ক্যাম্প কমান্ডার মং চাদু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সকল ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক নুরুল ইসলাম, আমজাদ হোসেন, মাসুদ সরকার, নুরুন্নবী ফারুকী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।