ধামইরহাটে দাখিল পরীক্ষায় ১৮ জনের মধ্যে পাশ করেছে ১ জন
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট উপজেলা বেলঘরিয়া দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ০১ জন।
গত ১১ আগষ্ট দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায় যে, বেলঘরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সংখ্যা ১৫ জন। ঐ মাদ্রাসার ২০২৬ সালের পরীক্ষার্থী সংখ্যা ১৮ জনের মধ্যে অনুপস্থিত ছিল ০১ জন,পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭ জনের মধ্যে পাশ করেছে ০১ জন। ফলাফল প্রকাশের পর অভিভাবক সহ এলাকার সচেতন মহলের মাঝে হতাশা গ্রস্ত। শিক্ষককেরা যদি তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতো পরীক্ষার ফলাফল বির্পযায় যেত না। এ বিষয় সচেতন মহল উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ।
মোঃ নুরুল ইসলাম
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

