চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ মাস্টার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) **মাহমুদা কুলসুম মনি** ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) **কামরুল হাসান**। সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় ইউএনও মাহমুদা কুলসুম মনি ও ওসি কামরুল হাসান উপস্থিত ছিলেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ মাস্টারও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে সভায় সাংবাদিকদের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগঘেঁষা হিসেবে পরিচিত একজন সাংবাদিক ছাড়া অন্য সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন না। এতে সভায় সাংবাদিকদের উপস্থিতি ও আমন্ত্রণের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সংবাদকর্মীরা।
স্থানীয়দের প্রশ্ন, “কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের একজন সহ-সভাপতিকে কোন পরিচয়ে আইনশৃঙ্খলা সভায় রাখা হয়েছে, অপরদিকে একজন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উপজেলা জাতীয় শিশু-কিশোর মেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ তাদেরকে সভায় আমন্ত্রণ জানানোর প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তি কী ছিল?
এছাড়া সভায় সাংবাদিকদের উপস্থিতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন বিগত দিনে তারা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিল সেই হিসেবে এখনো তারা দাওয়াত পাচ্ছে এবং তারা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, পাশাপাশি তারা এখনো পর্যন্ত ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন।

