Dhaka post
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভা।

মনোয়ারুল ইসলাম আপন , রংপুর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রংপুর মহানগরের সড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ বিকাল ৩.৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুঃ মাহবুবুর রশীদ, পুলিশ কমিশনার (ডিআইজি),রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মারুফ আহমেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) সনাতন চক্রবর্তীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম তারেক, সভাপতি, রংপুর জেলা ও মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতি; মোঃ মোসাহারুল আজম চৌধুরী, সহ-সভাপতি, রংপুর জেলা মোটর মালিক সমিতি; ওয়াসিম বারী রাজু, সাধারণ সম্পাদক, রংপুর জেলা মোটর মালিক সমিতি; মোঃ মামুন উর রশীদ, কোষাধ্যক্ষ, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন-সহ বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও মোটর মালিক সমিতির নেতৃ ও সদস্যবৃন্দ।

সভায় পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ কমিশনার তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় আলোচনা করেন।

পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, রংপুর মহানগরের নিরাপদ, সুশৃঙ্খল ও যানজটমুক্ত সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন—সকলকে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি রংপুর মহানগরের সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকল পরিবহন মালিক ও শ্রমিককে ট্রাফিক আইন ও প্রচলিত বিধিবিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতিটি যানবাহন রাস্তায় চলাচলের পূর্বে বৈধ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেস নিশ্চিত করতে হবে। চালকদের বেপরোয়া ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

পুলিশ কমিশনার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ অবস্থান থেকে চালকদের সচেতন করা এবং সড়কে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।