Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে অবশেষে দখলমুক্ত হলো দুই বিদ্যালয়ের প্রধান ফটক।

মোঃ আজিজুল হাকিম
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক অবশেষে দখলমুক্ত হয়েছে। ফলে বিদ্যালয় দুটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হলো এবং ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে এল।
​বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন রাজুর হস্তক্ষেপে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রবেশপথের টিনের ঘেরা অপসরণ করা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মন্মথপুর ইউনিয়নের গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজিজার সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কসংলগ্ন মূল প্রবেশপথটি এক দল স্থানীয় প্রভাবশালী ব্যক্তি টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল। এতে শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল।
​পরবর্তী সময়ে এ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার সরেজমিনে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু। তিনি সবার উপস্থিতিতে টিনের বেড়া অপসারণের ব্যবস্থা করেন এবং বন্ধ প্রবেশপথটি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেন।
​ফটকটি মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করে গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা পারভীন বলেন, “দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তাটি বন্ধ থাকায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের অবর্ণনীয় কষ্ট হচ্ছিল। এখন প্রধান ফটকটি উন্মুক্ত হওয়ায় সবাই স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে আসা- যাওয়া করতে পারবে।”
​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন রাজু জানান, “লিখিত অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাই। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে বন্ধ প্রবেশপথটি তাৎক্ষণিকভাবে উন্মুক্ত করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।