Dhaka post
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগ, সংবাদ সম্মেলনের দাবি

মোঃ আজিজুল হাকিম
আগস্ট ৩০, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগ, সংবাদ সম্মেলনের দাবি

মোঃ আজিজুল হাকিম

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে অন্তর্ঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। দল থেকে বহিষ্কৃত সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্বতীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ। তিনি অভিযোগ করেন, দল থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক সম্পূর্ণ অসাংগঠনিক ও উসকানিমূলক পন্থায় পার্বতীপুর উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ভণ্ডুল করার পাঁয়তারা চালাচ্ছেন।

পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক তাঁর বক্তব্যে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি, ওই স্বতন্ত্র প্রার্থী শহরের ঢাকা মোড় এলাকায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন। এটি চরম রাজনৈতিক অশিষ্টতা। আমাদের পূর্বঘোষিত কর্মসূচির বিপরীতে এমন অবস্থান নিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে।”

নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের উসকানি বন্ধের দাবি জানান এবং পার্বতীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দলের সব স্তরের নেতাকর্মীকে যেকোনো প্ররোচনার মুখে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো, মাহবুব রশিদ সংগ্রাম, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম বাবু ও শরিফুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।