Dhaka post
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পূর্বআবুরখীল তালুকদারপাড়ায় সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠিত

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি:
আগস্ট ১৭, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বআবুরখীল তালুকদারপাড়ার সার্বিক উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে পূর্বআবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় তালুকদারপাড়ার শান্তিময় বিহারে এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৯ মেয়াদে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এতে ঝুন্টু বিকাশ বড়ুয়াকে সভাপতি এবং সাংবাদিক রতন বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি কুনাল বড়ুয়া ও অপু বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক শিপলু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক অজিত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া, সহ-শ্মশান বিষয়ক সম্পাদক অসিম বড়ুয়া, দপ্তর সম্পাদক রানা বড়ুয়া জনি, সহ-দপ্তর সম্পাদক আশু বড়ুয়া ও সুজিত বড়ুয়া।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—রুবেল বড়ুয়া, বিশ্বজিত বড়ুয়া, সাগর বড়ুয়া, রুপস বড়ুয়া, উজ্জল বড়ুয়া, জুয়েল বড়ুয়া রকি, নিরু বড়ুয়া, হিমেল বড়ুয়া, রতন বড়ুয়া, সবুজ বড়ুয়া, সুব্রত বড়ুয়া, নয়ন বড়ুয়া ও স্বাগত বড়ুয়া।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তালুকদারপাড়ার সার্বিক উন্নয়ন, সার্বজনীন শ্মশানের উন্নয়ন ও সংস্কার, এলাকার মানুষের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে পূর্বআবুরখীল তালুকদারপাড়ার সামাজিক, ধর্মীয় ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং এলাকার মানুষের কল্যাণে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।