Dhaka post
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় দোকান ভাঙচুর, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ কামরান হোসেন ,পূর্বধলা,নেত্রকোনা;
অক্টোবর ২৮, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বনপাড়া গ্রামে এবং সদর ইউনিয়নের ইলাশপুর চৌরাস্তা বাজারে দোকান ভাঙচুর, অপহরণ ও চাঁদাবাজির কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন মোসাঃ হেনা আক্তার ও মোঃ মঞ্জরুল হক। স্থান: ইলাশপুর চৌরাস্তা, পূর্বধলা, নেত্রকোনা।
তারিখ: ২৬-১০-২০২৬ খ্রিষ্টাব্দ।
তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে দোকান ভাঙচুর, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ তোলা হয়:পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি,শান্ত মিয়া,পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,মোহাম্মদ আলী ছিদ্দিকী তুরাগ,ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক,ইকবাল কবীর পিয়াস ও হাসিম খান
এছাড়াও তাদের সাথে আরও ৭/৮ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।