Dhaka post
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

প্রত্যয় কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টারে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ কামরান হোসেন, শ্যামগঞ্জ, ময়মনসিংহ;
নভেম্বর ২৩, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য
শিক্ষা প্রতিষ্ঠান ’প্রত্যয় কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টার’।
অদ্য ২৩নভেম্বর/২০২৬ইং রোজ- সোমবার বেলা ১২ঘটিকায় উল্লেখ্য শিক্ষা প্রতিষ্ঠানের একটি শ্রেণীকক্ষে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রত্যয় কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টারে সম্মানিত শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন, প্রত্যয় কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টারে সম্মানিত পরিচালক মোঃ সোহাগ মিয়া।

প্রধান বক্তার বক্তব্য তিনি বলেন,
শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী – তিন পক্ষের সমন্বয় খুবই জরুরি। শুধু স্কুলে পড়ালেই হবে না, বাড়িতেও নিয়মিত পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক/শিক্ষিকা অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া আসন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।