Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে সার, জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিরসনের দাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

মোঃ ফরহাদ হোসেন, বদলগাছী, নওগাঁ প্রতিনিধি 
অক্টোবর ২৯, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর বদলগাছী উপজেলার ৬ নম্বর বিলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সার, জ্বালানি তেল ও গ্যাসের সংকট এবং মূল্যবৃদ্ধির কারণ ও এসব সমস্যা সমাধানে সরকারের করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দ্বীপগঞ্জ বাজারে এ জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী দিনের বাংলাদেশে সাধারণ মানুষ যেন সার, জ্বালানি তেল ও গ্যাসের সংকটে না পড়ে, সে জন্য এখনই কার্যকর পরিকল্পনা ও টেকসই সমাধান গ্রহণ করা জরুরি। তাঁদের অভিযোগ, বিগত সরকারের আমলে বিভিন্ন খাতে অপরিকল্পিত ঋণ ও দুর্নীতির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। সার, গ্যাস ও জ্বালানিসহ বিভিন্ন খাতের সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে বলেও তাঁরা মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, বিএনপি নেতা হানিফ উদ্দিন ও শাহীন জামান, বদলগাছী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নান্নুর রহমান, বিলাশবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রাসেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ রানা এবং বিলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. সজীব হোসেন, সাব্বির হোসেন ও আরাফাত হোসেন।
এ ছাড়া স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।