Dhaka post
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

ttvbang8
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার জেলার স্বনামধন্য সাংবাদিক মো: রফিকুল ইসলামের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের এ অনুষ্ঠান পালিত হয়।

এ সময় মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক ও সাধারণ সম্পাদক খন্দকার মো: রিপনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক মো: রফিকুল ইসলাম সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি কুষ্টিয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে সবাই প্রত্যাশা করেন, আগামী দিনগুলোতে রফিকুল ইসলামের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে। সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন সহকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।