Dhaka post
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বা‌গেরহা‌টে স্কুল পর্যায়ে প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম
আগস্ট ১০, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বা‌গেরহা‌টে স্কুল পর্যায়ে প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা জবাবদিহিতা ও অংশগ্রহণ” প্রতিপাদ্যে আজ১০ আগষ্ট সোমবার বা‌গেরহা‌ট বহুমুখী ক‌লেজি‌য়েট বিদ্যাল‌য়ে স্কুল পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তর আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় বিদ্যালয় মিলনায়ত‌নে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি ‌ও ফ্যাসিলিটেটর হি‌সে‌বে সেশন প‌রিচালনা ক‌রেন জেলা ২৫০ শয্যা মে‌ডি‌কেল হাসপাতা‌লের তত্বাবাধায়ক অসীম কুমার সমাদ্দার। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি সাংবা‌দিক ‌মোঃ ইয়া‌মিন আলীর সভাপ‌তিত্বে অনুষ্ঠান উ‌দ্বোধন ক‌রেন অধ্যক্ষ ফারহানা আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন প্রকল্প‌ের জেলা ফোকালপার্সন গোলাম মোস্তফা। উপ‌স্থিত ছি‌লেন রূপান্ত‌রের আতাবুর রহমান টিপু, ‌জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মোঃ নাইমুর রহমান, সহ সমন্বয়ক রাকিবুল ইসলাম ও সোনিয়া আক্তার সহ ফোরা‌মের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।