Dhaka post
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন ‎

‎রাকিবুল ইসলাম
জুলাই ২৭, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আধুনিক ও নান্দনিক নবরূপায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।
‎
‎রুমটির নবরূপায়ন কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মো. মাহবুবুর রহমান টুটুল। নবরূপায়ন কার্যক্রম বাস্তবায়ন করে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদ।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য জনাব মো. আল-আমীন সরদার ও জনাব নার্গিস আক্তার ইভা, ইউনিট লেভেল অফিসার মো. হান্নান, আইএফআরসি-এর এসিয়া প্যাসিফিক রিজিওনাল কো-অর্ডিনেটর  ডিকশা খাডকা,  সিনিয়র টেকনিক্যাল অফিসার জনাব মামুনুর রশিদ, CDRRnCA Program এর ম্যানেজার, in-chager ডি. এম. নাজমুল আলম, Senior PMER অফিসার শাহাদাত হোসেন, ফাইন্যান্স অফিসার মোনালিসা রূপা, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর মাহমুদ আকাশ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার জনাব ইমদাদ ইলাহী চৌধুরী, MACP Responsive Grant Bangladesh Project-এর প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোহাম্মদ নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যবৃন্দ।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ, সভা, পরিকল্পনা প্রণয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। একই সঙ্গে এটি ইউনিটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবরূপায়িত কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম পরিদর্শন করেন এবং এর আধুনিক ও নান্দনিক পরিবেশের প্রশংসা করেন।
‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।