Dhaka post
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন CDRRnCA প্রোগ্রামের রিভিউ মিটিং অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম
জুলাই ২৮, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটে Climate Disaster Risk Reduction and Climate Action (CDRRnCA) প্রোগ্রামের রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সেক্রেটারি জনাব মো. মাহবুবুর রহমান টুটুল, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC)-এর এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কো-অর্ডিনেটর ডিকশা খাডকা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য জনাব মো. আল-আমীন সরদার, জনাব নার্গিস আক্তার ইভা ও জনাব আজমিরা খাতুন, ইউনিট লেভেল অফিসার মো. হান্নান, IFRC-এর সিনিয়র টেকনিক্যাল অফিসার জনাব মামুনুর রশিদ, CDRRnCA Program-এর ম্যানেজার (ইনচার্জ) ডি. এম. নাজমুল আলম, সিনিয়র PMER অফিসার শাহাদাত হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর মাহমুদ আকাশ, ফাইন্যান্স ও এডমিন অফিসার মোনালিসা রূপা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার জনাব ইমদাদ ইলাহী চৌধুরী, MACP Responsive Grant Bangladesh Project-এর প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোহাম্মদ নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় CDRRnCA প্রোগ্রামের চলমান কার্যক্রম, অর্জিত সাফল্য, বাস্তবায়নকালে সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করার বিষয়ে মতবিনিময় করা হয়। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং প্রকৃতিভিত্তিক অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অতিথিগন তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, দক্ষ স্বেচ্ছাসেবক এবং অংশীদার প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি CDRRnCA প্রোগ্রামের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু সহনশীল ও দুর্যোগ-প্রস্তুত কমিউনিটি গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।