বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই গ্রুপে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ।
পটুয়াখালী প্রতিনিধি॥
দশমিনা উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল্টাপাল্টি ভাবে পালিত হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে উভয় গ্রুপ কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি পালন করলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হাসান মামুন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানু গ্রুপ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথক ভাবে পালন করেন। হাসান মামুন গ্রুপ বেলা ১১টায় উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাড. খোরশেদ আলম, ফখরুজ্জামান বাদল, ওফাব চৌধুরী, রুহুল আমীন মোল্লা, মাসুদুর রহমান পঞ্চায়েত প্রমূখ। বিকেল ৩টায় সিদ্দিক মোল্লা ও শাহ আলম শানুর নেতৃত্বে একটি মিছিল নলখোলা বিএনপি কার্যালয় থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সাধারন সম্পাদক হারুনুর রসিদ, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার, সদস্য সচিব গাজী সালাহউদ্দিন প্রমূখ। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, শান্তিপূর্ন ভাবে উভয় গ্রুপের মিছিল সমাবেশ সম্পন্ন হয়েছে আপাতত গন্ডোগলোর কোন সম্ভাবনা নাই॥
সঞ্জয় ব্যানার্জী.

