Dhaka post
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক

Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে আবু বক্কর সিদ্দিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে এলাকার শান্তি ও সম্প্রীতি অটুট রাখতে হবে। তিনি এলাকার সার্বিক কল্যাণ কামনা করেন।

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন, ৮নং ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুর ইসলাম। ৮নং ভোগনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ লিমন ইসলাম। সহ পূজামণ্ডপ পরিদর্শনকালে ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপি ও এরঅঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।