Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তি প্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার মদনে বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিকেডিএ) কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মদন উপজেলার জাহাঙ্গীরপুর স্থানে অবস্থিত লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেন প্রাঙ্গণে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লার্নিং পয়েন্টের পরিচালক শুভাশীষ বৈশ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ভূঁইয়া, সহকারী শিক্ষক নয়ন গোস্বামী, ঝুমা সরকার, জান্নাতুল ফেরদৌস, মেহেদী হাসান রাতুল এবং মোঃ আল মামুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেন থেকে মোট ১১৪ জন শিক্ষার্থী বিকেডিএ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে মেধা তালিকায় স্থান করে নিয়ে ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। একই সাথে একটি আলোকিত সমাজ গঠনে মায়েদের ভূমিকা এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।