Dhaka post
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রংপুর জেলা পুলিশের লজিস্টিক্টস ও অন্যান্য বিষয়ে পরিদর্শন করলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন।

মনোয়ারুল ইসলাম , রংপুর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

রংপুর জেলা পুলিশের লজিস্টিক্টস ও অন্যান্য বিষয়ে পরিদর্শন করলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন।

১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায়, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-এর অ্যাডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন, জেলা পুলিশ রংপুরের ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রকিউরমেন্ট সংক্রান্ত কার্যক্রম, ডি-স্টোর, পুলিশ হাসপাতাল, রেশন স্টোর, ডিএসবি’র কার্যক্রম ও রংপুর জেলার অপরাধ শাখা, হিসাব শাখা, রিজার্ভ অফিস ও অস্ত্রাগার পরিদর্শন করেন।

তিনি পুলিশ অফিস, রংপুরে পৌঁছলে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় জেলা পুলিশ রংপুরের একটি সুসজ্জিত দল অ্যাডিশনাল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। অভ্যর্থনা গ্রহণ শেষে অ্যাডিশনাল ডিআইজি বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং রংপুর জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ইন্সপেকশন নোটবুকে মতামত লিপিবদ্ধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর; মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ফোর্সগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।