Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম।

রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম।

রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
সাক্ষাৎকালে তিনি বীরগঞ্জ-কাহারোল এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি দীর্ঘদিন দলের মহাসচিবের দায়িত্ব পালনকালে পাহাড়সম ধৈর্য, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রবল প্রতিকূলতার মধ্যেও দলকে পরিচালনা করেছেন। পরবর্তীতে মন্ত্রী হিসেবে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগের দিন পর্যন্ত তিনি অভিভাবকের মতো পাশে থেকে আগলে রেখেছেন বলেও উল্লেখ করেন মনজুরুল ইসলাম।

তিনি আরও বলেন, বীরগঞ্জ-কাহারোল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সাক্ষাৎটি বীরগঞ্জ-কাহারোলের উন্নয়ন ও জনগণের কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।