Dhaka post
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জের ভুলতায় উপস্বাস্থ্য কেন্দ্র পুনর্নির্মাণের আশ্বাস এমপি দিপুর

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

রূপগঞ্জের ভুলতায় উপস্বাস্থ্য কেন্দ্র পুনর্নির্মাণের আশ্বাস এমপি দিপুর

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। পরিদর্শনকালে তিনি কেন্দ্রটির বর্তমান অবস্থা পরিদর্শন করে ভবনটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে তিনি উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগী ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার পরিবেশ ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জ জনবহুল এলাকা হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এ চাপ মোকাবিলায় হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা করায় হাসপাতালে সেবাগ্রহীতার সংখ্যা আগের তুলনায় বেড়েছে বলেও তিনি দাবি করেন।

এমপি বলেন, যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী স্থাপনা নেই, সেসব এলাকায় জমি চিহ্নিত করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে তিনি বলেন, কেন্দ্রটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরকারি উদ্যোগে ভবনটি পুনর্নির্মাণ করে সেখানে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, শফিকুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।