Dhaka post
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি :--
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:-

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) জয়নুল আবদীন ফারুক হাসপাতালে ভর্তি হন। এর আগে ২০ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরে যান। দীর্ঘদিন ধরে মেরুদন্ডের হাড়ের অসহনীয় যন্ত্রনায় ভুগছেন তিনি। তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

জয়নুল আবেদীন ফারুক জানিয়েছেন, ২০১১ সালের ৬ জুলাই সকালে বিএনপির ডাকা হরতালে পুলিশ সদস্যরা তার ওপর হামলা চালিয়ে নির্মমভাবে নির্যাতন করেন। এতে তিনি গুরুতরভাবে আহত হন। তাঁর মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

অসুস্থতার বিষয়ে জয়নুল আবদীন ফারুক জানান, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৫ বছর জেল-জুলুম সহ্য করেছি। মেরুদণ্ডের অসহনীয় যন্ত্রণা নিয়েও আন্দোলন-সংগ্রামের মাঠ ছেড়ে যাইনি।

দেশ-বিদেশে বহুবার চিকিৎসা করিয়েও এই যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। আল্লাহর অশেষ রহমত এবং আমার এলাকার মানুষের ভালোবাসায় কোনোমতে টিকে আছি।
তিনি আরো বলেন পৃথিবীর যেখানে থাকবো যে অবস্থায় থাকবো আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন সেনবাগের মানুষের পাশে থাকবো, ইনশাআল্লাহ আমি সেনবাগের – সেনবাগ আমাদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।