Dhaka post
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কান্তজী-রুক্মিণী যুগল বিগ্রহের নৌবিহারে নৌকা ডুবি, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সুকুমার রায়
সেপ্টেম্বর ২, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজী-রুক্মিণী যুগল বিগ্রহের নৌবিহারে যাওয়ার সময় দিনাজপুরের কাহারোল উপজেলায় ঢেপা নদীতে পণ্যবাহী একটি নৌকা ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঐতিহাসিক শ্রী শ্রী রুক্মিণী-কান্তজী যুগল বিগ্রহ নদীপথে দিনাজপুর রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় বিগ্রহের নৌবিহারে থাকা পণ্যসামগ্রী বহনকারী একটি নৌকা কাহারোল উপজেলার মাকেলা শাহার ঘাট এলাকায় ঢেপা নদীতে ডুবে যায়।
নৌকাটিতে থাকা অধিকাংশ ব্যক্তি সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও টয় কুন্ডু নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়ায় পরে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়।
অবশেষে বুধবার বিকেল ৫টার দিকে উদ্ধারকারী দল ঢেপা নদী থেকে নিখোঁজ স্বাক্ষর কুন্ডু টয়-এর মরদেহ উদ্ধার করে।
নিহত স্বাক্ষর কুন্ডু টয় এক সন্তানের জনক বলে জানা গেছে।
ঐতিহাসিক এই ধর্মীয় আয়োজনের সময় নৌকা ডুবে প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।