Dhaka post
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মহাফেজখানার বালাম বইয়ের পাতা চুরি। গ্রেফতার ১

শাহ সারওয়ারজাহান , কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সরকারি ডকুমেন্টস চুরি করায় ললিত সরকার (৪৯) নামে একজন কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
জানাগেছে, কিশোরগঞ্জ সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন একই ভবনের তৃতীয় তলার মহাফেজ খানা থেকে ৫৮ নং ভলিউম হস্তগত করে জনৈক ব্যাক্তি তার অংশ বিশেষ ছিঁড়ে নিয়ে যায় । রবিবার (৪ অক্টোবর) বিকালে জানাজানি হওয়ার পর এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার দীপালী রানী পাল বাদী হয়ে এ ব্যাপারে শুক্রবার (২ অক্টোবর) কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় ললিত সরকারের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ললিত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। সে কিশোরগঞ্জের পূর্ব তারাপাশা এলাকার মৃত সুদন সরকারের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশ পপি সাহা রেকর্ড কিপার দিপালী রানী পালকে জানান যে, গত ৩০ সেপ্টেম্বর ললিত সরকার সাব-রেজিস্ট্রি অফিসের সরকারি রেজিস্ট্রি বালাম নম্বর-৫৮ এর ৩৯ থেকে ৪৬ নম্বর পৃষ্ঠা (মোট ৮ পৃষ্ঠা) ছিঁড়ে নিয়ে তাঁর বাসায় হাজির হন এবং সেটির একটি অবিকল নকল কপি তৈরি করে দেওয়ার অনুরোধ জানান।

তবে বালামের পাতার লেখা কাটাছেঁড়া ও নাম-ঠিকানা পরিবর্তন করা দেখে এবং সরকারি নথি একজনের ব্যক্তিগত হাতে আসায় পপি সাহার সন্দেহ হয়। তিনি ওই দলিলের নকল লিখতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে রেকর্ড কিপার দিপালী রানী পাল বিষয়টি যাচাই করতে বালাম নম্বর-৫৮ পরীক্ষা করে দেখেন যে ৩৯ থেকে ৪৬ নম্বর পর্যন্ত পৃষ্ঠাগুলো বালাম বইয়ে অনুপস্থিত। দীপালি রানী পালের ধারণা গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে যেকোনো সময়ে ললিত সরকার অজ্ঞাত আসামীদের সহযোগিতায় অফিসে প্রবেশ করে প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে বালাম বইয়ের ওই অংশটি চুরি করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে কিশোরগঞ্জের চলতি দায়িত্বে থাকা জেলা রেজিষ্ট্রার পথিক সাহা কে না পেয়ে খন্ডকালীন দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার সদর নাজমুল ইসলামের মন্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।