Dhaka post
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে ফারিয়ার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে গোপালপুর ফারিয়া ২-০ গোলে বিজয়ী

Link Copied!

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় গোপালপুরের সূতী ভি.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর মডেল ফারিয়া বনাম মধুপুর ফারিয়ার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ খেলায় গোপালপুর একাদশ ২-০ গোলে মধুপুর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক জুয়েল ও গোলাম রায়হান বাপন।

গোপালপুর একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন আতিক। দলীয় ব্যবস্থাপনায় ছিলেন হান্নান, রশিদ ও রফিক।

অন্যদিকে, মধুপুর একাদশের অধিনায়ক ছিলেন সাইফুল ইসলাম। দলীয় ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন ও আল-আমিন।

খেলার সার্বিক দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক শাহানুর আহাম্মেদ সোহাগ।

খেলা শুরুর আগে কেন্দ্রীয় ফারিয়ার বিপ্লবী সভাপতি জনাব হাবিবুর রহমানের পিতার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

খেলাটি দুই সংগঠনের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি সুন্দর আয়োজন হিসেবে সকলের নিকট পরিগনিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।