Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াশালের জরাজীর্ণ ডাকবাংলো, নতুন ভবন নির্মাণের দাবি এলাকাবাসীর

মোঃ মামুন মোড়ল
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ডাকবাংলো। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া পুরোনো এ স্থাপনাটি পরিত্যক্ত ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় পুরোনো ভবনটি ভেঙে একই জায়গায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নতুন ডাকবাংলো নির্মাণের দাবি 
জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 
স্থানীয়দের দাবি, ঘোড়াশাল ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন 
অতিথিদের জন্য গুরুত্বপূর্ণ আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণেঅভাবে ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
জানা গেছে, ঘোড়াশাল ডাকবাংলোটির জায়গার 
পরিমাণ প্রায় ৯ দশমিক ৪৪ শতক। জেলা পরিষদের পক্ষ থেকে জরাজীর্ণ ভবনটি 
পরিত্যক্ত ঘোষণার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি 
পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাশ উপজেলায় নতুন ডাকবাংলো 
নির্মাণের জন্য দুই কোটি টাকা বরাদ্দ পাওয়াগেছে
 বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে। 
এলাকাবাসীর বক্তব্য, নতুন করে অন্য কোথাও 
জমি খোঁজা বা অধিগ্রহণ না করে বরাদ্দকৃত অর্থ 
দিয়ে বর্তমান ডাকবাংলোর জায়গাতেই নতুন ভবন নির্মাণ করা হলে সরকারি অর্থের সঠিক ব্যবহার 
নিশ্চিত হবে। পাশাপাশি পুরোনো জায়গাটিও কার্যকরভাবে 
কাজে লাগানো সম্ভব হবে।
নরসিংদী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূরই
 ইদইলহাম জানান, ঘোড়াশাল ডাকবাংলোটি 
অনেক পুরোনো। অতীতে একাধিকবার সংস্কার করা হলেও বর্তমানে এটি আর সংস্কারের উপযোগী নেই। তাই পরিত্যক্ত ঘোষণার জন্য মন্ত্রণালয়ে চিঠি 
পাঠানো হয়েছে। নতুন ডাকবাংলো নির্মাণের জন্য দুই কোটি টাকা 
বরাদ্দ রয়েছে বলেও তিনি জানান। 
স্থানীয় বাসিন্দারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে পুরোনো ভবনটি অপসারণ করে একই স্থানে আধুনিক ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁদের মতে, এতে সরকারি কর্মকর্তা ও অতিথিদের নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত হওয়ার 
পাশাপাশি দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও নতুন রূপ পাবে।
 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।