Dhaka post
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে যুবদের নিয়ে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা ‎

রাকিবুল ইসলাম
আগস্ট ১০, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

‎ডেঙ্গু প্রতিরোধ, তাপপ্রবাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে যুব সদস্যদের নিয়ে একটি ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার (১০ আগস্ট ২০২৫) বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে “Orientation and Planning Meeting on Dengue including Heatwave and Other Behaviors and Community Engagement Activities” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় দারিদ্র্য নিরসন কর্মসূচি (দানিক) ও বিডি ক্লিন-এর যুব সদস্যরা অংশগ্রহণ করেন। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধ, ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে করণীয়, তাপপ্রবাহের সময় স্বাস্থ্য সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে যুবদের ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎এ সময় কমিউনিটি পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধমূলক বার্তা পৌঁছে দেওয়া, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ঝুঁকিপূর্ণ আচরণ পরিবর্তনে যুবদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে তরুণরা নিজ নিজ এলাকায় সচেতনতা তৈরির পাশাপাশি কমিউনিটিকে সম্পৃক্ত করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎
‎জেলা তথ্য অফিস, বাগেরহাট এ সভার আয়োজন করে। সভাটি ইউনিসেফ (UNICEF)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, যুব প্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎
‎ডেঙ্গু প্রতিরোধে যুবসমাজকে সম্পৃক্ত করে কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।