Dhaka post
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

সুকুমার রায়
সেপ্টেম্বর ১, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন শ্রী শ্রী কান্তজীউ রুক্মিণী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি ঐতিহাসিক এই মন্দির পরিদর্শনে এসে এর প্রাচীন স্থাপত্য, টেরাকোটা অলংকরণ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত হন। এ সময় মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূতের আগমনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ঐতিহাসিক কান্তজীউ মন্দিরের শিল্পকর্ম ও স্থাপত্যশৈলী দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন বলে সংশ্লিষ্টরা জানান।
উল্লেখ্য, দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে অবস্থিত কান্তজীউ মন্দির বাংলাদেশের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পোড়ামাটির ফলকে খোদাই করা অসাধারণ শিল্পকর্ম, নান্দনিক স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে দেশ-বিদেশের পর্যটক ও দর্শনার্থীদের কাছে মন্দিরটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
মার্কিন রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় সম্প্রীতি ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের
প্রতি আন্তর্জাতিক আগ্রহকে আরও দৃশ্যমান করবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।