Dhaka post
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে করেন বিএনপি নেতৃবৃন্দ। ‎

রনজিৎসরকার রাজ‎, (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ
Link Copied!

‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সর্ব জনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
‎‎সাহাড়ুবী গ্রাম, দেউলী, বীরগঞ্জ, দিনাজপুরে অবস্থিত পূজামণ্ডপে উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্তিক রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল রহমান মানিক এবং দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
‎‎এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন।
‎‎সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি নেতৃবৃন্দ ১নং শিবরামপুর ইউনিয়নের রোথ বাজার সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁদের এ পরিদর্শন স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা তুলে ধরে।
‎‎শারদীয় দুর্গোৎসব বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এমন চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার গুরুত্বও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।