নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। একইসঙ্গে থানার সার্বিক কার্যক্রম,আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সাধারণ মানুষের সেবাদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মহাদেবপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
জনবান্ধব পুলিশিং ও সুন্দর-নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

