Dhaka post
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুর ভবানীপুরে সেপটিক ট্যাংকিতে পড়ে মুকিদ হোসেন নামে এক শিশুর মৃত্যু

উজ্জ্বল কুমার ,নওগাঁ জেলা প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে মুকিদ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকিদ হোসেন উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভাবানীপুর গ্রামের ফরিদুল ইসলামের সন্তান।

জানা যায়, নিহত মুকিদ আজ বিকেল পৌনে ৪ টার দিকে প্রতিবেশী অন্য দুই শিশুর সাথে বাড়ির পাশে নির্মাণাধী ভবনের কাছে খেলাধুলা করছিল। সেই ভবনের সেপটিক ট্যাংকিতে কোনো ঢাকনা ছিলো না।

খেলাধুলার এক পর্যায়ে সে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্বজনেরা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, খেলার একপর্যায়ে শিশুটি সেপটিক ট্যাংকিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।