Dhaka post
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

হারুনুর রশিদ, সাপাহার, (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহার উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (এমপি)

এ বছর সাপাহার উপজেলায় মোট ২০টি দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক, সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।