Dhaka post
ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্তদিয়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি

উজ্জ্বল কুমার ,নওগাঁ জেলা প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসব ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১৪১টি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় এ সময়ে ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করে ১৬ বিজিবি। অভিযানে মোট ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে শুধু মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা।

জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৮৮ হাজার ৮১২টি টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৩১৮টি ইয়াবা, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৭৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২১ বোতল ভারতীয় মদ ও ১১ লিটার বাংলা মদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। চলতি বছরের এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের এমন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকানো হয়।

সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে এ বছর ৫৪০টি সভা করেছে বিজিবি। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সীমান্ত নজরদারি জোরদারে সাপাহারের বৈকুণ্ঠপুর মৌজায় নব-আদাতলা নামে একটি নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) চালু করা হয়েছে। এ ছাড়া গানইর ও বড়তলী এলাকায় আরও দুটি বিওপির নির্মাণকাজ শেষ হয়েছে। শিগগিরই সেগুলোতে কার্যক্রম শুরু হবে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।