নওগাঁর মহাদেবপুর উপজেলায় পাকা রাস্তার পাশ থেকে এরশাদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর উপরপাড়ার ঠিক দক্ষিণ পাশে শাহ পুকুরের উত্তর পাশে পাকা রাস্তার ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কে বা কারা, কখন এবং কী কারণে এরশাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা করা যাচ্ছে তাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রাখা হয়ে থাকতে পারে।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশী তদন্তের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

