Dhaka post
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নদীতে গোসল করতে নেমে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ আজিজুল হাকিম
সেপ্টেম্বর ৪, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের পার্বতীপুরে চৈতা পড়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে হুমায়রা খাতুন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পানিতে তলিয়ে যাওয়া আরও সাতজনকে স্থানীয়রা সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে তারা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
​শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে একই পরিবারের আটজন সদস্য উপজেলার চৈতা পড়া নদীতে একসঙ্গে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোত ও গভীরতার কারণে তারা সবাই হঠাৎ পানিতে ডুবে যান। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত নদী থেকে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমায়রা খাতুনের মৃত্যু হয়। নিহত হুমায়রা উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
​পানিতে ডুবে যাওয়া আটজনের মধ্যে সাপ্তাহিক ‘জাগো রংপুর’ পত্রিকার নির্বাহী সম্পাদক ও পার্বতীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাজেদুর রহমান নওশাদের এক ছেলে ও এক মেয়ে অন্তর্ভুক্ত ছিল। স্থানীয়দের দ্রুত তৎপরতায় তারাও অলৌকিকভাবে প্রাণরক্ষা পায় এবং বর্তমানে তারা দুজনই পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
​এদিকে শিশু হুমায়রার এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।