Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে এসআরবি-১১-এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ নগদ  ১০ লাখ টাকা উদ্ধার।

মোঃ মামুন মোড়ল , নিজস্ব প্রতিনিধি নরসিংদী
অক্টোবর ২৯, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী সদর উপজেলার সংগীতা ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধারের দাবি করেছে এসআরবি-১১।

বৃহস্পতিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত শরীফ ভূঁইয়া নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত শরীফ ভূঁইয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান এবং বিভিন্ন ধরনের গুলি। এছাড়া রয়েছে নয়টি দেশীয় চাপাতি-ছোরা, ৭৫ বোতল স্কার্ফ সিরাপ, মাদক বিক্রির ১০ লাখ ৭১ হাজার টাকা এবং অন্যান্য সরঞ্জাম।

বৃহস্পতিবার দুপুর ১টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১১ সিপিএসসির
নরসিংদীর এএসপি মো. আর মাসুদ খান।

তিনি জানান, অভিযান এখনো চলমান রয়েছে। পলাতক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।